নারকেলের মিষ্টি(narkeler mishti recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে নারকেল কোরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে।
- 2
এবার ঘি গরম করে প্রথমে নারকেল কোরা, হাফ কাপ দুধ ও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কম আঁচে 10 মিনিট নাড়তে হবে।
- 3
10 মিনিট পর বাকি দুধ, গুঁড়ো দুধ ও চিনি বা গুড় দিয়ে আবার কম আঁচে ক্রমাগত নাড়তে হবে।
- 4
5 মিনিট পর মিশ্রণে এলাচ গুঁড়ো মিশিয়ে আবার নেড়ে যেতে হবে।
- 5
এবার মিশ্রণ শুকনো কিন্তু আঠালো ভাব হলে গ্যাস বন্ধ করে আরো 2 মিনিট নাড়াচাড়া করতে হবে।
- 6
এবার একটা থালায় ঘি মাখিয়ে পুরো মিশ্রনটা ঢেলে হাত দিয়ে চেপে সমান করে নিতে হবে।
- 7
একটু ঠান্ডা হলে সন্দেশের আকারে কেটে নিলেই তৈরি নারকেলের সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16532699




মন্তব্যগুলি