চাল মোচার ঘন্ট (chal mochar ghonto recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মোচা আর আলু একটু ভাপিয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।তারপর কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে চালটা দিয়ে ভাজতে হবে।
- 2
তারপর তাতে আলুটা দিয়ে কিছু ক্ষণ নাড়তে হবে। তারপর সব মশলা গুলো দিয়ে সাথে একটু জল দিয়ে ভালোভাবে কষতে হবে।
- 3
তারপর তাতে মোচা গুলো দিয়ে ৩-৪ মিনিট কষতে হবে। কষানো হয়ে গেলে তাতে ১_২ কাপ উষ্ণ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 4
ফুটে উঠলে আচঁটা কমিয়ে ৫-৮ মিনিটটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা তুলে চিনি,ঘি আর গরম মসলা গুড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16564434














মন্তব্যগুলি