পমফ্রেট মাছের সরষে পোস্ত (Pomfrate macher sorshe posto)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ গুলো ধুয়ে পরিষ্কার করে লবন ও হলুদ মাখিয়ে 5 পাঁচ মিনিট রেখে দিয়েছি।পাঁচ মিনিট পর মাছ গুলো ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি।
- 2
মিক্সি তে সরষে, পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি ।
- 3
কড়াই তে তেল গরম করে তাতে কালোজিরা ফোড়ন দিয়ে তাতে টমেটো র পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তেল বেরিয়ে এলে পোস্ত আর সরষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি,আর সামান্য জল দিয়ে রান্না টা হতে দিয়েছি।এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে।
- 4
ঝোল টা ফুটে উঠলে তাতে মাছ গুলো দিয়ে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিয়েছি,আর ঝোল টা কমে এলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16575815














মন্তব্যগুলি