মোচা ভাপা (mochs bhapa recioe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মোচা টাকে ছারিয়ে নিতে হবে। তারপর ভালো করে কুচিয়ে কুকারে সেদ্ধ করে নিতে হবে।
- 2
সেদ্ধ করার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে।
- 3
সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে নারকেল কোরা, কাঁচা লঙ্কা, পোস্ত, মগজ,পরিমাণমতো নুন দিয়ে মিক্সি তে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ।
- 4
এরপর একটা টিফিন কৌততে কলা পাতা বসিয়ে তাতে সর্ষের তেল লাগিয়ে ওই মোচা বাটা ঢেলে দিয়ে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ওপরে আর একটা কলা পাতা দিয়ে টিফিন কৌটোর ঢাকনা লাগিয়ে দিতে হবে।
- 5
সামান্য চিনি ইচ্ছে হলে ওই বাটাতে দিতে পারে। তাতে স্বাদ টা আরো ভালো হয়। এর পর একটা পাত্রে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে ওই টিফিন বক্স টা বসিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে রাখতে হবে।
- 6
এই ভাবে 10 মিনিট রান্না টা হবে। 10 মিনিট পর নামিয়ে একটু ঠাণ্ডা হলে টিফিন কৌটোর ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে গরম ভাতে পরিবেশণ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি