পিজ্জা (pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে ময়দা নিয়ে তার মাঝে একটু ফাকা করে তাতে উষ্ণ দুধ দিয়ে চিনি ও ঈষ্ট মিশিয়ে নিন
- 2
১০ মিনিট পর ময়দা নুন ও তেল দিয়ে নরম করে মেখে নিন এবং গরম জায়গায় রেখে দিন
- 3
এবার সস তৈরি করার জন্য টমেটো ও আদা কুচি করে কেটে নিন এবং তেল গরম করে তাতে দিয়ে ভালো করে ভাজুন নুন দিয়ে দিন
- 4
নরম হয়ে গেলে তুলসী পাতা, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিন
- 5
এবার টপিং এর জন্য পনির টুকরো করে কেটে নিন এবং কর্ণ নুন দিয়ে সিদ্ধ করে নিন।একটা পাত্রে টক দই, নুন, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে মিশিয়ে ওগুলো মাখিয়ে নিন
- 6
এবার ১-২ ঘন্টা বাদে ময়দা টা একটু ঠেসে নিন এবং গোল করে বেলে নিন এবং ফর্ক দিয়ে ফুটো করে নিন
- 7
পিজ্জা সস ও চীজ লাগিয়ে নিন এবং পনির ও কর্ণ ছড়িয়ে দিন, টমেটো কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়ে দিন এবং পিজ্জা সিজনিং, অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিন
- 8
১৮০°তে ওভেন প্রিহিট করে পিজ্জা ভোগে দিয়ে বেক করুন এবং হয়ে গেলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি