খাজা বা জিভে গজা (khaja ba jive goja recipe in Bengali)

#FF3
এটি খুবই সুস্বাদু একটি মিষ্টি। যাদের দুধ খেলে অসুবিধা হয় অথচ মিষ্টি খেতে ভালবাসেন তাদের জন্য খুবই ভালো এই মিষ্টি।
খাজা বা জিভে গজা (khaja ba jive goja recipe in Bengali)
#FF3
এটি খুবই সুস্বাদু একটি মিষ্টি। যাদের দুধ খেলে অসুবিধা হয় অথচ মিষ্টি খেতে ভালবাসেন তাদের জন্য খুবই ভালো এই মিষ্টি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, নুন নিন। ময়দাতে তেল দিয়ে দু’হাতে ভাল করে মেখে নিন। এমন ভাবে ময়দা মাখতে হবে যেন, মুঠোবন্দী করা যায়। এরপর জল দিয়ে ময়দার ময়ান করে ডো তৈরি করুন। ৩০ মিনিট ঢেকে রেখে দিন।
- 2
এবার একটি ছোট বাটিতে ১/৪ কাপ ঘি ও ময়দা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন।
- 3
এরপর একটি প্যানে জল নিয়ে তাতে চিনি ও এলাচ দিয়ে ঘন সিরাপ বানান। রসটা যখন বেশ ঘন হয়ে আসবে, তখন আঙুলের মধ্যে নিয়ে একটা তারের মতো হলে নামিয়ে নিন।
- 4
ময়দার মন্ডটি তিনভাগে ভাগ করুন। প্রত্যেকটি ভাগ থেকে আবার তিনটি করে লেচি কাটুন। প্রতিটা লেচি নিয়ে গোল পাতলা রুটি বানিয়ে নিন। প্রতিটা রুটির উপর ১ চা চামচ করে ঘি ও ময়দার মিশ্রণ দিয়ে ৩ টি রুটি একত্রে করে একসাথে চেপে চেপে মুড়ে রোল করে নিন। খেয়াল রাখতে হবে, যাতে ভিতরে কোনও হাওয়া না ঢোকে।
(একেবারে উপরের রুটিতেও ঘি ও ময়দার মিশ্রণ দিতে হবে)। ছুরি দিয়ে রোল করা রুটি ১ ইঞ্চি মাপ করে কেটে নিন। বাকি রুটি দিয়ে এই একইভাবে করে নিন। - 5
প্রতিটা পিস নিয়ে রুটিবেলার চাকতিতে চেপে বেলে কিছুটা পাতলা করুন। পাখা চালিয়ে ৩০ মিনিট রেখে শুকিয়ে নিন।
- 6
কড়াইতে তেল দিয়ে গরম হলে কম আঁচে ডুবো তেলে প্রতিটা খাজা গাঢ় বাদামী করে আস্তে আস্তে ভেজে নিন।
- 7
চিনির সিরাপে ভিজিয়ে ২-৩ মিনিট জোরে আঁচে ফুটিয়ে নিন।
- 8
তারপর চিনির সিরাপ থেকে তুলে নিলেই লোভনীয় মিষ্টি খাজা বা জিভে গজা তৈরি। এই খাজা গুলো বায়ু নিরোধক পাত্রে ২-৩ সপ্তাহ রেখে দিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি