দুধ পুলি(dudh Puli recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
নারকেলে গুড় মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে কড়াইতে নারকেল দিয়ে নাড়তে থাকতে হবে। গা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে।
- 2
চালের গুঁড়োতে নুন মিশিয়ে অল্প করে উষ্ণ গরম জল দিয়ে নরম করে মেখে ডো তৈরী করে নিতে হবে। এরপর ডো থেকে অল্প করে লেচি কেটে কেটে পিঠের আকারে গড়ে নিতে হবে।
- 3
এলাচ ও তেজপাতা দিয়ে দুধ বসিয়ে দিতে হবে গ্যাসে। দুধ ফুটে অল্প ঘন হয়ে আসলে পিঠে গুলো দিয়ে দিতে হবে। পিঠে সেদ্ধ হয়ে নরম হয়েছে আসলে চিনি, পুরের জন্য করা নারকেল কোরা ও কাজু কিসমিস দিয়ে দিতে হবে।
- 4
একটু নেড়ে ৫মিনিট ফুটতে দিয়ে গ্যাস বন্ধ করে ভাপে বসিয়ে রাখতে হবে। একটু ঠান্ডা হয়েছে আসলে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16750687







মন্তব্যগুলি