আতপ চালের দুধ পুলি (Atap chaler dudh puli recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি প্যানের মধ্যে নারকেল কোড়া, পাটালি গুড় ও 1 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে পুর বানিয়ে নিতে হবে।
- 2
এখন কড়াইতে জল গরম বসাতে হবে। জল ফুটে উঠলে তাতে ঘী দিয়ে ভালো করে নেড়ে অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাতে হবে। যতক্ষণ না সব জলটা টেনে নিয়ে একটা মন্ড তৈরি হচ্ছে।
- 3
এবার মন্ডটা একটা থালায় নামিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। ভালোকরে ঠাসা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এখন এই মন্ড থেকে ছোট ছোট বল বানিয়ে মাঝখানে নাড়কেলের পুর দিয়ে পুলির সেপে গড়ে মুখটা চেপে ভালোকরে বন্ধ করে দিতে হবে।
- 4
পাটালি গুড়টা ভেঙে রাখতে হবে। অন্যদিকে একটা পাত্রে বাকি 2 লিটার দুধ ভালো করে জ্বাল করে নিয়ে একটা একটা করে পুলি দুধের মধ্যে ছাড়তে হবে। 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। এইসময় নাড়ানো যাবেনা। 5 মিনিট পর আঁচ কমিয়ে পাটালি গুড়টা দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে। গুড় গলে গেলে আঁচ বাড়িয়ে আরও 5 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে নিলেই তৈরি দুধ পুলি। গরম বা ঠাণ্ডা যেরকম পছন্দ পরিবেশন করা যাবে।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)