সাবু পনির মিক্স ভেজ (Saabu Paneer Mix Veg,Recipe in Bengali)

#SSR
মহা শিবরাত্রির রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি নতুন একটা রেসিপি
সাবু পনির মিক্স ভেজ
সাবু পনির মিক্স ভেজ (Saabu Paneer Mix Veg,Recipe in Bengali)
#SSR
মহা শিবরাত্রির রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি নতুন একটা রেসিপি
সাবু পনির মিক্স ভেজ
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সাবু ভালো করে ধুয়ে জল মিশিয়ে ৫০ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে
- 2
এরপরে টমেটো, সেদ্ধ আলু, সবুজ ও লাল ক্যাপ্সিকাম সব টুকরো টুকরো করে কেটে ধুয়ে রাখতে হবে
- 3
এবারে পনির টুকরো টুকরো করে কেটে রাখতে হবে
- 4
কাঁচালংকা কুচি করে কেটে রাখতে হবে এবং একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে ২ টেবিল চামচ ঘি দিয়ে পনিরের টুকরো গুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে
- 5
এবারে ওই পনির ভাজার ঘিয়ের মধ্যে বাকি ঘি দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচালংকার কুচি গুলো দিয়ে একটু নাড়িয়ে হিং ও কেশরি মেথি দিয়ে একটু নাড়িয়ে তাতে আদা বাটা দিয়ে সব কাটা তরকারি গুলো দিয়ে আরও কিছুক্ষন নাড়িয়ে নুন, গোলমরিচ গুঁড়ো ও ভিজে ফুলে ওঠা সাবু সব কড়াতে দিয়ে একটু নাড়িয়ে জল মিশিয়ে ফুটতে দিতে হবে
- 6
কিছুক্ষন পরে মাখা মাখা হয়ে গেলে নাবিয়ে পরিবেশন করলাম সাবু পনির মিক্স ভেজ
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি