ঝাল সুজির কেক

#জলখাবারের রেসিপি
সাধারণ আমরা যেভাবে উপমা বান8যে খাই অনেকটা সেই ভাবেই তৈরি করা কিন্তু কিছুটা নতুনত্ব রূপে।জলখাবার হিসাবে খুবই ভালো রেসিপি এবং সুস্বাদু বটে।
ঝাল সুজির কেক
#জলখাবারের রেসিপি
সাধারণ আমরা যেভাবে উপমা বান8যে খাই অনেকটা সেই ভাবেই তৈরি করা কিন্তু কিছুটা নতুনত্ব রূপে।জলখাবার হিসাবে খুবই ভালো রেসিপি এবং সুস্বাদু বটে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বাটিতে 1কাপ সুজি,1কাপ টকদই,1চিমটি নুন ও 3টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে
- 2
এবার একটি প্যানে 2চা চামচ সাদা তেল গরম করে তাতে 1/2 চা চামচ গোটা জিরা ও 1/2 চা চামচ গোটা সরষে ফোঁড়ন দিয়ে তাতে 3/4কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে নিতে হবে।
- 3
পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে 1চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তাতে একে একে 1/2কাপ সবুজ ক্যাপসিকাম কুঁচি ও 1/2কাপ গ্রেটেড /কুড়ানো গাজর দিয়ে আবারো ভালো করে মিশিয়ে হালকা ভেজে নিতে হবে।
- 4
এবার তাতে 1চা চামচ নুন ও 1/4চা চামচ দিয়ে সব সবজির সাথে মিশিয়ে অল্প ভেজে গ্যাস বন্ধ করে পুরো ঠান্ডা হতে দিতে হবে।
- 5
পুর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 6
এর মধ্যে একটি কড়াইতে 1কাপ নুন নিয়ে তার ওপর একটি স্ট্যান্ড বসিয়ে ঢেকে 10মিনিট কোন আঁচে প্রি হিট করে নিতে হবে
- 7
অন্যদিকে একটি লম্বা কেক টিন নিয়ে তাতে 2ফোটা সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে কেক টিনের আঁকারে কাটা একটি বাটার পেপার বসিয়ে নিতে হবে
- 8
এবার সবজি আর সুজির মিশ্রনে 1চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে কেকটিনে ঢেলে ওপর দিয়ে 1চা চামচ সাদা তিল ছড়িয়ে নিয়ে বেক করতে দিতে হবে।বেকিং সোডা যোগ করার পর সুজির মিশ্রনটিকে বেশিক্ষন খোলা রাখা যাবে না তাহলে সুজির কেক ফুলবে না।
- 9
প্রি হিট কড়াইতে কেক টিন বসিয়ে 15 থেকে 20 মিনিট বেক করে নিতে হবে।সুজির কেক পুরোপুরি তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটি টুথপিক সুজির কেকের ভেতরে ঢুকিয়ে বের করে নিতে হবে যদি টুথপিক পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে সুজির কেক তৈরি র যদি টুথপিক পরিষ্কার না বেরোয় তাহলে আরো 5মিনিট বেক করতে হবে
- 10
অল্প গরম থাকতেই খুব সাবধানে কেক টিন বের করে একটি ছুরি কেক টিনের চারিদিকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে।তারপির কেকটিন উল্টো করে হাতের সাহায্যে হালকা টেপ করতে হবে তাহলেই কেক ডিমোল্ড হয়ে যাবে।
- 11
এবার আস্তে করে বাটার পেপার তুলে সুজির কেক টি সোজা করে নিজের পচন্দমত আঁকারে কেটে নিন
- 12
গরম গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes




























মন্তব্যগুলি