কুকিজ
সম্পূর্ণ তেল বিহীন স্বাস্থ্যকর খাবার ওভেন ছাড়া সহজ পদ্ধতিতে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সর্বপ্রথম আটা, বেসন, চিনি গুঁড়ো, নুন, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিতে হবে, এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর বাটার দিয়ে আবার ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে শক্ত করে মেখে নিতে হবে।মাখা হলে ছোট ছোট লেচি কেটে কুকিজ শেপ দিতে হবে।
- 2
একটা ডেকচিতে বেশি করে নুন ছড়িয়ে, একটা স্ট্যান্ড বসিয়ে চাপা দিয়ে ভাল করে গরম করে নিতে হবে।যেই প্লেটে কুকিজ গুলো বসানো হবে, সেটাতে ভাল করে বাটার মাখিয়ে নিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে।
- 3
কুকিজ গুলো চাপা দিয়ে ডেকচিতে বসাতে হবে। ১৫-২০ মিনিট পর্যন্ত বেক করতে হবে।বা যতক্ষণ না হচ্ছে। রুম টেম্পেচার এলে কৌটা করে রেখে দেওয়া যাবে অনেক দিন। চা বা কফির সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8073341





মন্তব্যগুলি