রান্নার নির্দেশ সমূহ
- 1
ঢেড়শগুলো আগা আর নিচের দিকে কেটে নুন হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রাখতে হবে।কড়াইতে সর্ষের তেলগরম করে কাচালঙকা ফোড়ন দিয়ে ঢেড়শ দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে।
- 2
এরপর পোস্তববাটা দিয়ে ভালো করে কষিয়ে কুরান নারকেল দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মত নুন ও সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে হাল্কা হাতে নাড়াতে হবে।ঢেড়শ গুলো যাতে ভেঙে না যায়।
- 3
এরপর ওতে সরষে বাটা দিয়ে একটু কমিয়ে ঢাকা দিতে হবে।মিনিট পাঁচেক পর ওতে নারকেল দুধ দিয়ে পরিমাণ মত চিনি দিয়ে শুকনো করে উপর থেকে একটু কুড়ান নারকেল ছড়িয়ে নামিয়ে দিতে হবে।গরমের দিনে মুখের স্বাদ বদলাতে একটি দারুণ পদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8508875





মন্তব্যগুলি