মশালা কালিজা
#বাঙালির রন্ধন শিল্প রমজান রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাটন লিভার ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।ওতে অল্প টকদৈ, গোলমরিচ গুঁড়ো,আদা রসুন বাটা অল্প দিয়ে ও পেপে বাটা টুকু দিয়ে ভাল করে মেখে সম্ভব হলে সারা রাত রাখতে হবে।সম্ভব না হলে দু তিন ঘন্টা রাখলেও হবে।বেশী সময় রাখলে লিভারে মশলার নির্যাস ভাল করে ঢুকবে।
- 2
করাইতে ঘি গরম করে ওতে সামান্য চিনি দিয়ে লাল হলে পেঁয়াজ বাটা দিয়ে একটু লাল করে ভেজে ওতে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।এরপর ওতে টমেটো বাটা দিয়ে কাচা গন্ধ না যাওয়া অবধি কষাতে হবে।
- 3
এরপর ওতে লিভার দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে নুন,হলুদ,ধনে জিরা গুঁড়ো ও লঙকা গুঁড়ো দিয়ে অল্প আচে কষাতে হবে।
- 4
বাকি টকদৈ টুকু দিয়ে তেল বের না হওয়া পর্যন্ত কষিয়ে সামান্য গরম জল দিয়ে কুকারে দুই তিনটা সিটি দিতে হবে।
- 5
কুকার ঠান্ডা হলে ঢাকা খুলে শাহি গরম মসলা গুঁড়া ও গোলাপ জল ছড়িয়ে নামিয়ে দিতে হবে।
- 6
তৈরী হয়ে গেল মশালা কলিজা।পরোটা,নান,বা যে কোন ধরনের রুটির সাথে অসাধারণ লাগে এটি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি