পাকা আমের আমসত্ত্ব

#আমের রেসিপি । সারা বছর আমের স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাজারের মতোই আমসত্ত্ব।
পাকা আমের আমসত্ত্ব
#আমের রেসিপি । সারা বছর আমের স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাজারের মতোই আমসত্ত্ব।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আম গুলোকে ধুয়ে ছাল ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে।
- 2
এরপর আমের পিস গুলোকে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে।
- 3
এরপর গ্যাস অন করে আমের পেস্টটা দিয়ে ওতে নুন, বিটনুন, হলুদ, প্রয়োজন মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে হবে, কম থেকে মাঝারি আঁচে।
- 4
আমের পেস্টটা একটু ঘন হয়ে এলে(১০/১৫মিনিট পর) গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 5
এবার স্টীলের থালাতে কয়েক ফোঁটা তেল ব্রাশ করে ওতে গরম অবস্থাতেই আমসত্ত্ব এর পেস্টটা ঢেলে ১টা হাতার সাহায্যে বিছিয়ে নিয়ে রোদে শুকনো করতে হবে।
- 6
একদিক শুকিয়ে গেলে তুলে নিয়ে অন্যদিকটাও শুকিয়ে নিলেই তৈরী আমসত্ত্ব।
- 7
এবার পছন্দ মতো আঁকারে কেটে নিয়ে কাঁচের যারে করে রেখে ফ্রিজে রেখে সারা বছর আমের স্বাদ নিন।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি