রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটো, ক্যাপ্সিকাম ও পেঁয়াজ মাঝারি টুকরো করে কেটে নিন ।কড়াই এ তেল গরম করুন
- 2
এবার কেটে রাখা সব্জি দিয়ে ঘন ঘন নাড়ুন,আঁচ মাঝারি রাখুন
- 3
কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করুন।
- 4
ক্যাপ্সিকাম নরম হলে ওভেন বন্ধ করে দিন। এটি 10 মিনিট ঠাণ্ডা হতে দিন
- 5
এবার এই সব্জি গুলো ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিন
- 6
কড়াইয়ে তেল গরম করে তাতে সর্ষে, শুকনো লঙ্কা,হিং, ছোলার ডাল এবং বিউলির ডাল দিয়ে দিন ।2-3 মিনিট ভেজে নিন।
- 7
এবার বাটা সব্জি কড়াইয়ে ঢেলে দিন,নুন মেশান, ঢিমে আঁচে ভালো করে মিশিয়ে নিন
- 8
3- 4 মিনিট বাদে গ্যাস বন্ধ করে দিন, লেবুর রস মিশিয়ে নিন।
- 9
আপনার ক্যাপ্সিকাম চাটনি তৈরি, ধোসা,ভাত রুটির সাথে উপভোগ করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10000922






মন্তব্যগুলি