বাদামী পনির কোপ্তা কারি
বাদামী পনির কোপ্তা কারি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিনাবাদাম মিক্সিতে পেস্ট করে নেবো। এরপর পনির কে গ্রেট করে নিতে হবে একটি পাত্রে গ্রেট করা পনির,আলু সেদ্ধ পেঁয়াজ কুঁচি এবং ৫ টেবিল চামচ বেসন স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।
- 2
এক এক করে বল করে নিতে হবে পেস্ট টা দিয়ে এবং রিফাইন্ড অয়েলে বল গুলো ভেজে নিতে হবে
- 3
কোপ্তা গুলো ভাল করে ভেজে লাল লাল করে তুলে নিতে হবে। কড়াইতে রিফাইন অয়েল দিতে হবে তাতে হাফ চা চামচ জিরা ফোঁড়ন দিতে হবে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা দিতে হবে ভাল করে কষিয়ে নিতে হবে। এরপর এক এক করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে টক দই দিয়ে ভালো করে আরো একবার কষিয়ে নিতে হবে।
- 4
মশলা থেকে তেল ছারতে আরম্ভ হবে
তখন চিনাবাদাম বাটা দিয়ে দিতে হবে ভালো করে করতে হবে।এরপর এক টেবিল চামচ কসুরি মেথি হাতে ভালো করে কচলে দিয়ে দিতে হবে মসলার মধ্যে এবং ভাল করে কষিয়ে নিতে হবে। তেল বেরোতে আরম্ভ করলে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর চিনি। গ্রেভি ফুটতে আরম্ভ করলে দিয়ে দিতে হবে পনির কোপ্তা গুলি সামান্য ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম মসলা গুঁড়ো এবং 1 টেবিল-চামচ ফ্রেস ক্রিম। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও সুস্বাদু বাদামী পনির কোপ্তা কারি।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি