বেসনের লাড্ডু

#উৎসবের রেসিপি
রেসিপি লিংক ➡️https://youtu.be/y67eV5ksqHY
গনেশ চতুর্থী উৎসব স্পেশাল , শ্রী গণেশের প্রিয় লাড্ডু
বেসনের লাড্ডু
#উৎসবের রেসিপি
রেসিপি লিংক ➡️https://youtu.be/y67eV5ksqHY
গনেশ চতুর্থী উৎসব স্পেশাল , শ্রী গণেশের প্রিয় লাড্ডু
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিনি আর এলাচ একসাথে গুঁড়িয়ে নিন একটা মিক্সিং জারে।
- 2
একটা ননস্টিক ফ্রাইং প্যানে ঘি দিন।
ঘি গরম হলে বেসন টা দিয়ে দিতে হবে। কম আঁচে বেসন দিয়ে নাড়তে থাকুন। 30 মিনিট সমানে নাড়তে হবে কম আঁচে। আস্তে আস্তে বেসনের রং হালকা থেকে ডার্ক ব্রাউন হয়ে কালার চেঞ্জ হবে। আস্তে আস্তে ঘি বেরিয়ে বেসন গলতে শুরু করবে। এই পুরো প্রসেস টা অল্প আঁচে করতে হবে। আস্তে আস্তে বেসন গোলে সুন্দর তরল আকার নিয়ে নেবে। - 3
এরপর বেসনের তরল মিশ্রনে জল ছড়া দিয়ে দিতে হবে। জল ছড়া দিয়ে আবার মিশয়ে নিতে হবে। এই মিশ্রণ টা এইবার একটা পাত্রে তুলে রাখতে হবে। এইবার এই মিশ্রণ টা সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে।
- 4
মিশ্রণ টা সম্পূর্ণ ঠান্ডা হলে, তারমধ্যে কাজু বাদাম মিশিয়ে দিতে হবে। চিনি আর এলাচের গুঁড়ো একটা ছাকনির সাহায্যে ছেঁকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এইবার মিশ্রণ থেকে ছোট ছোট বল নিয়ে, লাড্ডু গড়ে নিতে হবে। ওপর থেকে পেস্তা কুঁচি দিয়ে সাজিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি