ফ্লাওয়ার কুকি (flower cookies recipe in Bengali)
#ময়দা রেসিপি
দেখতে সুন্দর ও খেতে অতি সুস্বাদু
ফ্লাওয়ার কুকি (flower cookies recipe in Bengali)
#ময়দা রেসিপি
দেখতে সুন্দর ও খেতে অতি সুস্বাদু
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিনি, এলাচ গুড়ো ও জল একসঙ্গে মিশিয়ে ফোটাতে হবে। পরে রস ছেঁকে নিতে হবে।
- 2
এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে।
- 3
মাখা ময়দা র মন্ড ক্লিং ফ্লিম ঢাকা দিয়ে 10 মিনিট রাখতে হবে।
- 4
বাদাম (almond) গরম জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে রাখতে হবে
- 5
এবার ময়দা মন্ড চার ভাগ করে এক ভাগ বেলে নিতে হবে। 1/4 ইন্চ মোটা হবে।
- 6
ফ্লাওয়ার সেপ কুকি কাটার দিয়ে ফুল কেটে নিতে হবে। একটা ফুল বানাতে মোট 5 টা পাপড়ি লাগবে। 2 টো বড়, 2টো মাঝারি 1 টা ছোট।
- 7
এবার ফুল বানাতে হবে।প্রথমে একটা বড় ফুল নিতে হবে তার মাঝখানে ব্রাশ দিয়ে ডিমের সাদা লাগাতে হবে তার ওপর আর একটা বড় ফুল দিয়ে আবারও ডিমের সাদা লাগাতে হবে এবার মাঝারি ফুল । এই ভাবে আবারও মাঝারি ফুল,শেষে ছোট ফুল বসাতে হবে। এবার বাদাম (almond) ডিমের সাদায় ডুবিয়ে সাজানো ফুলের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। তাতে ফুলের পাপড়ি রা একসঙ্গে আটকে থাকবে। এই ভাবে সব কুকি বানিয়ে নিতে।
- 8
ময়দায় ইস্ট ও বেকিং পাউডার থাকার জন্য পাপড়ি গুলি ফোলা ফোলা হবে।
- 9
এবার তেল হালকা গরম করে ফুল গুলি দিয়ে ভাজা করতে হবে। চুলার আঁচ মাঝারি থাকবে।
- 10
কুকি ভাজার রং সোনালী হলে তেল থেকে তুলে টিসু পেপারে রেখে হালকা গরম চিনি র রসে ডুবিয়ে রাখতে হবে 3-4 মিনিট।
- 11
এবার গরম বা ঠান্ডা খান। ফুল কুকি রেডি।
Made this recipe? Share a Cooksnap!
Let Uma Sarkar know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি