ডিমছাড়া চকোলেট ডোনাট্(eggless chocolate doughnut recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
ডিমছাড়া চকোলেট ডোনাট্(eggless chocolate doughnut recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঈষৎ উষ্ণ গরম দুধে চিনি আর ইস্ট মিশিয়ে গরম জায়গায় ১৫ মিনিট রেখে দিতে হবে যাতে ইস্ট সক্রিয় হয়ে যায়।
- 2
এরপর ১৫ মিনিট পর একটি পাত্রে ময়দা,ইস্টের মিশ্রণ আর গলানো মাখন দিয়ে খুব ভালো করে মাখতে হবে। অন্তত ৮-১০ মিনিটের জন্য ভালো করে ঠাসতে হবে।
- 3
এরপর মাখা ময়দার ওপর তেল মাখিয়ে ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় ২ ঘন্টার জন্য রাখতে হবে যাতে ময়দাটা ফুলে পরিমাণে দ্বিগুণ হয়ে যায়।
- 4
২ ঘন্টা পর ময়দা মাখাটা পরিমাণে দ্বিগুণ হয়ে গেলে আরো একবার ২ মিনিটের জন্য ঠেসে নিতে হবে।
- 5
এরপর মাখা ময়দা থেকে ৪টে বড়ো লেচি করে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে বড়ো করে হাফ ইঞ্চি মোটা করে বেলে নিতে হবে।
- 6
এরপর কোনো বাটি দিয়ে গোল করে কেটে তারপর মাঝখানটা কোনো ছোট বোতলের ঢাকা দিয়ে কেটে নিতে হবে ডোনাটের আকারে।
- 7
এরপর সব ডোনাট কাটা হলে ৩০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- 8
এরপর গরম তেলে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 9
ডার্ক চকোলেট আর ক্রিম একসাথে গলিয়ে ডোনাটগুলি আর্ধেক ডুবিয়ে ইচ্ছামত সাজিয়ে নিলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (11)