ওরিও কেক (oreo cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে ওরিও বিস্কুট গুলো সব কটা পাউডার করে নিতে হবে।
- 2
এবার ওই পাউডার একটা পাত্রে ঢেলে এক কাপ উষ্ণ গরম দুধ আস্তে আস্তে ওর সাথে মিশিয়ে দিতে হবে। ব্যাটার লাইক কন্সিস্তেন্সি তৈরি হলে ওর মধ্যে বেকিং সোডা ও বেকিং পাউডার মিশিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। তৈরি কেকের মিক্সচার।
- 3
মাইক্রো ওভেনে বেক করা যেতে পারে আমি প্রেশারকুকারে করেছি। কুকারের বেশে একটু নুন দিয়ে নিয়েছি যাতে ডিরেক্ট হিট না আসে,তারপর একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি।
- 4
যে পাত্রে কেক তৈরি করা হবে তাতে একটু অয়েল ব্রাশ করে তার মধ্যে বেশে একটা বাটার পেপার রেখে কেক ব্যাটার ঢেলে দিতে হবে। উপর দিয়ে আমন্ড স্লাইস করে কেটে ছড়িয়ে দিতে হবে।
- 5
এবার এই পাত্র প্রেসার এর ভেতর ঢুকিয়ে গ্যাস কম আঁচে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিলেই তৈরি ওরিও কেক। টুথপিক ঢুকিয়ে দেখে নিন কেক তৈরি হয়েছে কিনা, ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি