নিরামিষ পনির (niramish paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পনির ম্যারিনেশন করলাম লবন, লঙ্কার গুড়ো, বেসন, হলুদ দিয়ে। ১৫ মিনিট মতো রেখে দিলাম।
- 2
এর পর সব উপকরন সাজিয়ে নিলাম, মশলার পেস্ট বানিয়ে রাখলাম।
- 3
এবারে সব সব্জি গুলি কেটে ধুয়ে রাখলাম। আালু (খোসা সমেত) আর গাজরটা ভাপিয়ে নিলাম ১০ মিনিট সামান্য লবন দিয়ে।
- 4
এর পর প্যানে তেল করে গরম সব সব্জি গুলি ভেজে তুলে রাখলাম। এর সাথেই পনির গুলো ভেজে নিলাম।
- 5
এর পর আবার নতুন কে তেল গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে, মশলার পেস্ট টা,ঢেলে কষতে থাকলাম। সব গুড়ো মশলাও যোগ করলাম এই পর্যায়ে। লবন দিয়ে দিলাম।
- 6
এবারে সব সব্জি এর মধ্যে ঢেলে কষতে থাকলাম, পরে বাদামবাটা ও পোস্তা দিয়ে ভেজে নিলাম। সামান্য জল যোগ করতে হবে। যাতে পুড়ে না যায়।
- 7
এবারে দুধটা ঢেলে দিয়ে সামান্য ফুটে এলে পনির গুলো যোগ করে দিলাম। একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12101157
















মন্তব্যগুলি (2)