চিকেন টিক্কা মাশালা কারী
#লান্চ
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে। তার জন্য একটি পাত্রে চিকেন, সব গুঁড়ো মশলা, টক দই, আদা রসুন বাটা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার পর আধা ঘণ্টা পাত্র ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
ম্যারিনেশন এর আধা ঘণ্টা পর, চিকেন টাকে গরম তেলে ভাজতে হবে ভালো করে। তাহলে চিকেন টিক্কা রেডি।
- 3
এবার মাশালা গ্রেভির জন্য, গরম তেলে পিয়াজ কুচি, টমেটো কুচি ভালো করে ভেজে, তাতে টমেটো পিউরী, সব মশলা গুঁড়ো, আন্দাজ মত নুন দিয়ে কশিয়ে নিয়ে জল দিয়ে গাঢ় গ্রেভি তৈরি করে নিতে হবে।
- 4
এই স্টেজে আলু দিতে চাইলে, সেটা আগে নুন হলুদ দিয়ে ভেজে, এই সময় গ্রেভিতে দিতে পারে।
- 5
গ্রেভি তৈরি হয়ে গেলে, তাতে চিকেন ফ্রাই পিস গুলো দিয়ে ভালো করে নেড়ে, কাসৌরী মেথি দিয়ে ১০মিনিট ঢাকা দিয়ে রেখে, নামিয়ে নিলেই রেডি চিকেন টিক্কা মাশালা কারী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12815014




মন্তব্যগুলি