জর্দা পোলাও (zarda polau recipe in Bengali)
#ডিলাইটফুল ডেসার্ট
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা।
- 2
একটা হাড়িতে চাল,পানি,ফুড কালার,জাফরান, ৩ টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি আচে ঢেকে রান্না করুন।বাকি ঘি পরে ব্যাবহার করা হবে।চাল বেশী সিদ্ধ বা শক্ত যেন না হয় । ৭৫-৮০ % হয়ে গেলে চালনিতে ঢেলে ছেকে নিন। পানি ভাল ভাবে ঝরিয়ে নিন।
- 3
এবার ফ্রাইপ্যানে ঘি গরম করে তাতে গরম মসলা দিয়ে নেড়ে এতে চিনি যোগ করতে হবে।এরপর এতে চাল সিদ্ধ দিয়ে নাড়ুন।হালকা হাতে একবার নেড়ে দিন,বেশি নাড়বেন না বা জোরে জোরে নাড়বেন না,তাতে চাল ভেংগে আঠালো হয়ে আসবে। জ্বাল কমিয়ে রান্না করুন।
- 4
কিছুক্ষন পর পর খেয়াল করুন,নিচে যেন পোড়া লাগে না! পানি শুকিয়ে গেলে এখন আধাঘন্টার মতো দমে রাখুন।অনেক ঝরঝরে হয়ে যাবে এই দমে রাখার ফলে।পরে কিশমিশ দিয়ে একটু নেড়ে, নামিয়ে দিতে হবে। ঠান্ডা হলে বাদাম,কাজু কুচি ও গুলাব জামুন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সহজ ও মজাদার জর্দা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)