লিচু স্ট্রবেরি ইয়োগার্ট মুস (litchi strawberry yogurt mousse recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ সমূহ
- 1
ব্লেন্ডারে চিনি দিয়ে গুঁড়ো করে নিন। তারপর ওর মধ্যে লিচু দিয়ে পেস্ট বানিয়ে নিন।
- 2
এবার হুইপড ক্রিম বিট করে নিন ইলেকট্রিক বিটারের সাহায্যে।
- 3
ক্রিমের মধ্যে লিচুর পেস্ট টা দিয়ে আরেকবার বিট করে নিন।
- 4
হাফ কাপ গরম জলে জিলেটিন গুলে নিন।
- 5
টক দই টা স্পাচুলার সাহায্যে ভাল করে ফেটিয়ে নিন, এবার টক দই, আদার রস ও জিলেটিন ক্রিমের মিশ্রণে দিয়ে হালকা করে মিশিয়ে নিন।
- 6
এবার এই মিশ্রণ থেকে 1কাপ মিশ্রণ সরিয়ে রাখুন।
- 7
বাকি মিশ্রণ টা নিয়ে যে পাত্রয় মুস সেট করবেন তাতে অর্ধেকের বেশি করে ঢেলে দিন।
- 8
মিশ্রণ টি ঢালার পর পাত্র গুলো ট্যাপ করে নিন।
- 9
এবার সরিয়ে রাখা মিশ্রণ টির মধ্যে 4/5চামচ মতো স্ট্রবেরি পিউরি ঢেলে হালকা পিঙ্ক কালার বানিয়ে নিতে হবে।
- 10
এবার পিঙ্ক কালারের মিশ্রণ টা মুসের পাত্রয় ঢেলে ট্যাপ করে ফ্রিজে রাখুন 10মিনিট।
- 11
10মিনিট পর ফ্রিজ থেকে বের করে উপরে স্ট্রবেরি পিউরি ঢেলে দিয়ে আবার ফ্রিজে রাখুন 25মিনিট।
- 12
ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)