রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াই এ সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা ট্যমেটো কুচি রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একে একে মশলা গুলো দিতে হবে।নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা মোচা টা দিতে হবে।
- 2
ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার একটা বাটিতে বেসম নুন আর জল দিয়ে পাতলা করে একটা গোলা বানিয়ে নিতে হবে।
- 4
এবার মোচা টা ঠান্ডা হয়ে গেলে তেজপাতা কাঁচা লঙ্কা বেছে ফেলে দিতে হবে। একটু একটু করে নিয়ে ইচ্ছা মতো আকার দিয়ে নিতে হবে।
- 5
এবার কড়াই এ সাদা তেল গরম করে আকার দিয়ে রাখা মোচা টা নিয়ে বেসম গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে হবে।
- 6
স্যালাড সস্ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13132014











মন্তব্যগুলি (2)