সুজির গুলাব জামুন (soojir gulab jamun recipe in Bengali)

#মিষ্টি
ছোটো বড়ো আমরা সবাই গুলাব জামুন খেতে পছন্দ করি। আসুন দেখেনি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়।
সুজির গুলাব জামুন (soojir gulab jamun recipe in Bengali)
#মিষ্টি
ছোটো বড়ো আমরা সবাই গুলাব জামুন খেতে পছন্দ করি। আসুন দেখেনি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি কড়াইতে দুধ,চিনি দিয়ে গরম বসাতে হবে। চিনি গলে গেলে ওর মধ্যে সুজি দিয়ে সমানে নাড়তে হবে যাতে কোনো দলা না পাকিয়ে যায়।
- 2
এরপর সুজি কড়াইয়ের গা ছেড়ে দিলে গ্যাস বন্ধ করে অল্প ঠান্ডা করে নিতে হবে।
- 3
এরপর সুজি হালকা ঠান্ডা হলে ওর সাথে ময়দা,ঘী,এলাচ গুঁড়ো,বেকিং পাওডার দিয়ে খুব ভালো করে মাখতে হবে। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে ৬-৭ মিনিট ধরে মাখতে হবে যতক্ষণনা মিশ্রনটা মসৃন হচ্ছে।
- 4
এরপর সুজির মিশ্রণ থেকে ছোটো বল গড়ে ঘী/ তেলে ভেজে নিতে হবে লাল করে।
- 5
এরপর চিনির রস করার জন্য একটি পাত্রে চিনি,জল,৬ টা গোটা ছোটো এলাচ,কেশর দিয়ে নারতে হবে যতক্ষণনা চিনি গলে যাচ্ছে। চিনি গলে গেলে আরো ৫ মিনিট ফুটিয়ে নিয়ে ওর মধ্যে গোলাপ জল মিশিয়ে দিতে হবে।
- 6
এরপর ভেজে রাখা গুলাব জামুন গুলো রসে দিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ২ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (5)