রাইস বল (Rice ball recipe in Bengali)

#চাল
রাইস বল ঘরের বেসিক জিনিস দিয়েই এটি বানাতে পারবেন,এটি চালের গুরি আর চিজ দিয়ে বানানো । আপনি চাইলে চিজ এর বদলে অন্য কিছু দিতে পারেন।খুবই সুন্দর খেতে। বৈকালে চা কফির সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত ড্রাই উপকরণ গুলি একসঙ্গে মিশিয়ে, ফোটানো গরম জল দিয়ে মাখতে হবে । এবং একটা ডো তৈরি করতে হবে।ডো রেডি করার সময় হাত টা ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হবে। কারণ ডো টি খুব গরম থাকে সে জন্য।
- 2
এবারে চিজ টিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ডো টি কে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো লেচি বানিয়ে, লেচির মধ্যে একটা একটা করে চিজ দিয়ে কভার করে দিতে হবে।এবারে রাইস বল গুলিকে জল এর মধ্যে ডুবিয়ে সাদা তিল দিয়ে কোট করে নিতে হবে।
- 3
সমস্ত রাইস বল কোট করা হয়ে গেলে ভেজে নিতে হবে। হালকা গরম তেলে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই ভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিজ রাইস বল।
Made this recipe? Share a Cooksnap!
Let Asma Sk know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)