চিকেন ভাপা পিঠে(chicken vapa pithe recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আদা বাটা,রসুনবাটা,আর একটা পেঁয়াজ বেঁটে,নুন,সয়াসস,ভিনিগার দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলাম।
- 2
কড়াইয়ে দুচা চামচ তেল গরম হলে তাতে একটা পেঁয়াজ কুচি,আর ক্যাপ্সিকাম, আর লঙ্কা কুচি দিয়ে ভেজে চিকেন দিয়ে রান্না করে কষে শেষে মেওনিজ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নুন,মিষ্টি দেখে পুর তৈরি করে নিয়েছি।
- 3
এবার কড়াইয়ে জল কুসুম কুসুম গরম করে চালের গুঁড়া দিয়ে এক চিমটি নুন দিয়ে মেখে একটা নরম ডো বানিয়ে নিয়েছি।একটু ঠান্ডা হলে হাতে ভালো করে মেখে নিয়ে গোল করে বাটি তৈরি করে পুর ভরে পিঠের আকারে গড়ে কড়াইয়ে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে থালায় পিঠে দিয়ে ভাপিয়ে নিয়েছি।
- 4
সেদ্ধ হলে নামিয়ে কড়াইয়ে দু চা চামচ তেল দিয়ে রসুন বাটা দিয়ে ভেজে পিঠে গুলো ভেজে সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13519643










মন্তব্যগুলি (4)