ড্রাইফ্রুটস কালাকাঁদ(dry fruits kalakand recipe in Bengali)

#CookpadTurns4
কালাকাঁদ পছন্দ করেনা এরকম বাঙালির খুবই কম দেখা যায়। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই,চটজলদি যদি কালাকাঁধ বানাতে হলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনির একটা পাত্রে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ৩-৪ মিনিট।চাইলে আপনার জল ঝড়ানো ছানা ব্যবহার করতে পারে।
- 2
প্রথমে গ্যাসে ননস্টিক কড়াই বসিয়ে গ্যাস টাকে একদম কমিয়ে রাখতে হবে।এবারে ওর মধ্যে দুধ দিয়ে ভালো করে ফোটাতে হবে ৫০০ গ্রাম দুধ কে ২০০ গ্রাম মতো করে নিতে হবে,এবারে এলাচ পাউডার দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চিনি আর খোয়াখীর টা দিয়ে মাঝারি আঁচে ৭-৮ মিনিট অনবরত নাড়তে হবে।
- 3
এবারে ওর মধ্যে পনির দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো ১০-১৫ মিনিট মাঝারি আঁচে থেকে অনবরত নাড়তে হবে।এর মধ্যে এবারে কাজু বাদাম গুঁড়ো দিয়ে ৩-৪ মিনিট ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 4
একটা পাত্রে আমন্ড কুচি করে কেটে নিয়েছি।এবারে একটা আলুমিনিয়াম পাত্রে ঘি ব্রাশ করে তার ওপরে আমন্ড কুচি গুলো দিয়ে দিতে হবে ।
- 5
মিশ্রণটা ঢেলে দিতে হবে। মিশ্রন টা ঠান্ডা হয়ে গেলে ওটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তিন থেকে চার ঘণ্টা। ৪ ঘন্টা হয়ে যাওয়ার পর ওটাকে একটা প্লেটের ওপরে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিতে হবে।তালেই রেডি ড্রাইফ্রুটস কালাকাধ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)