চীজ বার্স্ট ভেজিটেবল পিজ্জা (cheese burst vegetable pizza recipe in Bengali)

চীজ বার্স্ট ভেজিটেবল পিজ্জা (cheese burst vegetable pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটো সস্, রসুন কুচি, চিলিফ্লেকস্,অরিগ্যানো মিশিয়ে পিজ্জা সস্ তৈরি করে নিতে হবে।
- 2
একটি পাত্রের মধ্যে দুধ ও কর্নফ্লাওয়ার মিশিয়ে গ্যাস অন করে ঘন হয়ে এলে চীজ গ্রেড করে দিয়ে ও নুন মিশিয়ে চীজ স্প্রেড তৈরি করে নিতে হবে।
- 3
ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে তেল ও দই দিয়ে ভালো করে মেখে ২ ঘন্টা রেখে দিতে হবে।
- 4
ময়দার ৩ ভাগের ২ ভাগের ১ টা ব্রেড ও ১ ভাগের ১ টা রুটি বেলে কাটা চামচ দিয়ে প্রিক করে হালকা সেকে নিতে হবে।
- 5
বাকি ২ ভাগ দিয়ে আর একটা রুটি বেলে প্রিক করে চীজ স্প্রেড দিয়ে সেকা রুটি দিয়ে তার ওপর পিজ্জা সস্ দিয়ে চীজ গ্রেড করে দিতে হবে।
- 6
ওপর থেকে পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম সাজিয়ে ওপর থেকে আবার চীজ গ্রেড করে দিয়ে মাইক্রোওভেন ২ মিনিট প্রিহিট করে নিতে হবে।
- 7
এরপর কম্বিনেশন মোডে ৮ মিনিট বেক করতে হবে।হয়ে গেলে ওপর থেকে অরিগ্যানো ও চিলি ফ্লেকস্ ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি