এগ রোল(egg roll recipe in Bengali)

Subhasree Santra @cook22091994
এগ রোল(egg roll recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
স্বাদ অনুযায়ী লবণ,তেল আর পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।তারপর লেচি কেটে প্রথমে একবার বেলে নিয়ে ওপর থেকে একটু তেল মাখিয়ে ব্যাসার্ধ বরাবর কেটে একপাশ থেকে আরেকবার গুটিয়ে নিন।
- 2
এবার তেল দিয়ে বেশ পাতলা করে পরোটা গুলো বেলে নিন।ডিম টা ফাটিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গুলে রাখুন।
- 3
তাওয়া গরম করে পরোটা প্রথমে দুই পিঠ ভালো করে সেঁকে নিন।তারপর তেল দিয়ে ভেজে তুলে রাখুন।
- 4
এবার তাওয়ায় ডিম দিয়ে ভালো করে ছড়িয়ে নিন।ডিমের ওপর ভেজে রাখা পরোটা দিয়ে সাবধানে উল্টে আরেকবার একটু ভালো করে ভেজে তুলে নিন।
- 5
এবার রোল গুলোর ওপর শসা কুচি,পেঁয়াজ কুচি,পাতিলেবুর রস, বিট লবণ,টম্যাটো কেচাপ,চিলি সস দিয়ে রোল এর মত গুটিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14549390















মন্তব্যগুলি (8)