চালকুমড়ো চিংড়ি (Chalkumro chingri recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
চালকুমড়ো
চালকুমড়ো চিংড়ি (Chalkumro chingri recipe in Bengali)
#ফেব্রুয়ারি৩
চালকুমড়ো
রান্নার নির্দেশ সমূহ
- 1
চালকুমড়ো একটু বড় বড় ডুমো করে কেটে নিতে হবে.... আলু দিতে চাইলে ছোটো করে ডুমো করে কেটে নিতে হবে.... চিংড়ি গুলো কে ও কেটে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে.....
- 2
এবার কড়া বসিয়ে গ্যাসে প্রথমে 2চামচ তেল গরম করে তাতে চিংড়ি গুলো কে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়ে সাইড এ রেখে দিয়ে ওই কড়া তেই আর ও দুই চামচ তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে, চাইলে একটু পাঁচ ফোড়ন ও দেওয়া যেতে পারে ও তেজপাতা দিয়ে আগে আলুর টুকরো দিয়ে একটু ভেজে, তারপর চালকুমড়ো দিয়ে দিতে হবে.... তারপর স্বাদমতো নুন দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিতে হবে...5-7মিনিট চাপা দিয়ে রাখতে হবে মাঝারি গ্যাসে...
- 3
এবার চাপা খুলে চালকুমড়ো নরম হয়ে গেলে তাতে হলুদ একটু, আদা বাটা, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে... তারপর ভাজা চিংড়ি গুলো দিয়ে দিতে হবে....তারপর জল শুকিয়ে আসলে নুন চেক করে দেখে নিয়ে বেশ মাখা মাখাহলে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে.....
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি