দহি বড়া (dahi vada recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বিউলির ডাল 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিতে হবে।
- 2
এরপর বিউলির ডাল জল থেকে তুলে নিয়ে mixer grinder এ মিহি পেস্ট করে নিতে হবে।
- 3
এরপর পেস্ট টি ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 4
এরপর একটি কড়াইতে তেল গরম করে নিতে হবে এবং gas টি low flame এ রেখে তার মধ্যে বিউলির ডাল এর বড়াগুলো লাল করে ভেজে নিতে হবে।
- 5
এরপর একটি পাত্রে হালকা গরম জল নিয়ে তার মধ্যে নুন, মৌরি, আর হিং মিশিয়ে নিতে হবে। তার মধ্যে বিউলির ডাল এর বড়াগুলো ডুবিয়ে কিছু সময় রেখে দিতে হবে।
- 6
এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে দই আর চিনি মিশিয়ে নিতে হবে। বড়া জল থেকে তুলে চিপে কিছু টা জল বের করে নিতে হবে। এবং বড়া গুলো দৈ এর মধ্যে দিয়ে তার মধ্যে ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14695960









মন্তব্যগুলি (3)
Good presentation too😊
🌷
I have also tried some new recipes do visit my profile to like and follow for encouragement👍👍