ক্ষীরের নাড়ু (kheerer naru recipe in Bengali)
#শিবরাত্রির
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ ভালো করে ফোটাতে হবে ও ঘি, চিনি ও নুন ও এলাচ গুঁড়ো দিয়েই ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করতে হবে। শুধু মাত্র লিকুইড দুধে খুব ভালো ক্ষীর হয় না তাই দুধ একটু ফুটে ঘন হলে তাতে গুঁড়ো দুধ ঢেলে আরো ঘন করতে হবে।।
- 2
এবার কড়াই এর তলা লেগে পাক টা ভালো মত হয়ে গেলে ও বেশ নাড়ুর পাকের মত একটু চিটে হলেই নামিয়ে ঠান্ডা করতে হবে।
- 3
এরপর যদি প্রয়োজন পড়ে, তাহলে হাতের তালু টে ঘি মাখিয়ে পাকাতে হবে ক্ষীরের নাড়ু।। তারপর পরিবেশন করতে হবে।। ঠাকুরের ভোগ ও যে কোনো উপোস থাকলে খাওয়া যাবে এই নাড়ু।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14710575









মন্তব্যগুলি (3)