কুমড়োর ধোকা(kumror dhoka recipe in Bengali)

#দোলের রেসিপি
কুমড়োর ধোকা(kumror dhoka recipe in Bengali)
#দোলের রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
যতটা কুমড়ো ততটা ছোলার ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রাখুন। হাতে সময় কম থাকলে কটকটে গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিন নুন, আদা ও কাঁচা লঙ্কা সহযোগে। কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা আর হিং ফোড়ন দিন। এবার তার মধ্যে দিয়ে দিন ছোট করে কেটে রাখা কুমড়ো। ভালো করে ভেজে সামান্য জল দিয়ে ঢাকা দিন।
- 2
কিছুক্ষন পরেই দেখবেন ঘ্যাট হয়ে গেছে জিনিষটা। এরপর এর মধ্যে ডাল বাটা আর চিনি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন কড়াই থেকে মিশ্রণটা আলগা হয়ে উঠে আসছে। এবার একটা পাত্রে তেল মাখিয়ে মিশ্রণটা ঢেলে হাতা দিয়ে চেপে চেপে সেট করে নিন। তারপর ছুরি দিয়ে চৌকো অথবা বরফির আকারে টুকরো করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলেই দেখবেন শক্ত হয়ে গেছে টুকরো গুলো। এবার ছাকা তেলে ভেজে তুলে রাখুন।
- 3
এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে ডুমো করে কাটা আলু দিয়ে দিন। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তাতে দিয়ে দিন আদা টম্যাটো বাটা। জিরে,ধনে,লঙ্কার গুড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষান। তেল ছেড়ে এলে গরম জল আর গোটা লঙ্কা ফেলে দিন। ফুটে এলে সামান্য চিনি, গরম মশলা গুড়ো দিয়ে ঢাকা দিন। রান্না হয়ে এলে শেষ ঘি মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ড বাই মোডে রাখুন।
গরম ভাতে খেয়ে দেখুন, জমে যাবে জাস্ট।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি