স্টাফ পটেটো কারি (stuff potato curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে স্কুপ করে নিতে হবে ।এবার আলু গুলোকে নুন,হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে।
- 2
পুরের জন্য কড়াইতে এক চামচ তেল দিয়ে ওর মধ্যে লঙ্কা কুচি, ছানা, নুন, চিনি,কিশমিশ, দিয়ে নাড়তে হবে ।এরমধ্যে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো,গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পুর। পুরটা ঠান্ডা হলে আলুর মধ্যে ভোরে দিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল গরম করে হিং, তেজপাতার ফোড়ন দিতে হবে এবার এর মধ্যে আদা বাটা, টমেটো বাটা,দিয়ে নাড়তে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে কাজু বাদাম বাটা, চারমগজ বাটা, দিয়ে নাড়াচাড়া করে জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গরম মসলার গুঁড়া ছড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমানমতো জল দিতে হবে, নুন চিনি দিতে হবে।
- 4
পুর ভরা আলু গুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।আলু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে।
- 5
নামিয়ে পোলাও এর সাথে পরিবেশন করুন স্টাফ আলুর দম।
Made this recipe? Share a Cooksnap!
Let Peeyaly Dutta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (5)