নারকেলের নাড়ু(narkeler naru recipe in Bengali)

#dsr
দশমীর দিনে মিষ্টিমুখ করার জন্য নাড়ু হোলো একদম মানানসই মিষ্টি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি দিদা, ঠাকুমা নাড়ু বানিয়ে সবাইকে বিজয়ার মিষ্টি মুখ করাতেন
নারকেলের নাড়ু(narkeler naru recipe in Bengali)
#dsr
দশমীর দিনে মিষ্টিমুখ করার জন্য নাড়ু হোলো একদম মানানসই মিষ্টি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি দিদা, ঠাকুমা নাড়ু বানিয়ে সবাইকে বিজয়ার মিষ্টি মুখ করাতেন
রান্নার নির্দেশ সমূহ
- 1
নারকেল ভেঙে নিয়ে কুঁড়ানি দিয়ে ভালো কোরে কুঁড়িয়ে নিতে হবে ।
একটা বাটিতে নারকেল কুঁড়ো রেখে তাতে চিনি দিয়ে ভালো করে মেখে পাঁচ - সাত মিনিট রেখে দিতে হবে । - 2
কড়াই গ্যাসে বোসিয়ে ঐ চিনি মাখা নারকেল কুঁড়োটা দিয়ে ভালো কোরে অনবরত নাড়িয়ে যেতে হবে পাক না হওয়া পর্যন্ত। পাক (আঠা আঠা) হোয়ে গেলে একটা থালার মধ্যে ঢেলে রাখতে হবে, একটা ঠান্ডা হোলে তাতে এলাচ গুড়ো আর আমুল গুড়ো দুধ দিয়ে ভালো কোরে মেখে নিতে হবে । তারপর হাতের তালুতে একটু ঘি মাখিয়ে অল্প কোরে নারকেলের পাক নিয়ে আরেক হাতের তালু দিয়ে হালকা কোরে ঘুড়িয়ে ঘুড়িয়ে ছোট ছোট গোল আকারের বানিয়ে নিতে হবে। ব্যাস.... তৈরি নারকেলের নাড়ু🌰
Keywords
Similar Recipes
More Recipes
- ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি(bhetki macher kata chorchori recipe in Bengali)
- পালং শাকের রুটি (palong shaker roti recipe in Bengali)
- বাটা মাছের সর্ষে ঝাল (bata macher shorshe jhal recipe in Bengali
- বিন্স গাজর সয়াবিনের তরকারি(beans gajar soyabeaner tarkari recipe in Bengali)
- স্টাফড লিচুর পায়েস (stuffed lichi r payesh recipe in bengali)



মন্তব্যগুলি