জিরে বিস্কুট(jeera biscuit recipe in Bengali)

#KRC4
বাচ্চাদের ভীষণ প্রিয় একটি খাবার খুব সহজেই ডিম, বাটার বা ওভেন ছাড়াই একেবারে দোকানের স্বাদে বাড়িতেই বানিয়ে ফেলুন।
জিরে বিস্কুট(jeera biscuit recipe in Bengali)
#KRC4
বাচ্চাদের ভীষণ প্রিয় একটি খাবার খুব সহজেই ডিম, বাটার বা ওভেন ছাড়াই একেবারে দোকানের স্বাদে বাড়িতেই বানিয়ে ফেলুন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা,চিনি গুঁড়ো,বেসন, বেকিং পাউডার, লবণ সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিন।
- 2
তারপর ডালডা দিয়ে ঘষে ঘষে মেশান আর গোটা জিরেটাও মিশিয়ে নিন।
- 3
অল্প অল্প করে দুধ দিয়ে একটু নরম করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিট।
- 4
ছোটো ছোটো লেচি নিয়ে বিস্কুটের আকারে গড়ে নিন। বিস্কুট বানানো হলে ওপর থেকে কিছু গোটা জিরে ছড়িয়ে দিন। চাইলে ছুরি বা কাঁটা চামচ দিয়ে বিস্কুটের ওপর ডিজাইন করে দিতে পারেন।
- 5
কড়াইতে লবণ ছড়িয়ে তার উপর একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে ৭-৮ মিনিট প্রি হিট করে তার উপর বিস্কুটের ট্রে সাবধানে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ১৫-২০ মিনিট বেক করুন।
- 6
বিস্কুট এর আকারের উপর নির্ভর করে সময় একটু কম বেশি লাগতে পারে। বিস্কুট গুলো ঠান্ডা হলে অবশ্যই এয়ার টাইট কনটেইনারে রাখবেন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)