ম্যাঙ্গো সন্দেশ (Mango Sandesh Recipe In Bengali)
WEEK4
রান্নার নির্দেশ সমূহ
- 1
ছানা ভালো করে জল ঝরিয়ে মসৃণ করে মেখে রেখে দিন।
- 2
এবার ফ্রাই প্যানে ম্যাঙ্গো পাল্প অ্যাড করে মাঝারি আঁচে নাড়তে থাকুন ঘন হয়ে না আসা পর্যন্ত।
- 3
ম্যাঙ্গো প্লাপ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক অ্যাড করে ভালো করে মিশিয়ে কম আঁচে আরো ৫-৬ মিনিট নাড়তে থাকুন।
- 4
এবার মেখে রাখা ছানা আর এলাচ গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে কম আঁচে রান্না করতে থাকুন আর ক্রমাগত নাড়তে থাকুন। এভাবে ১৫ মিনিট মত বা যতক্ষণ না পর্যন্ত ছানাতে পাক ধরে করে যেতে হবে। কম আঁচে রান্না করতে করতে আমের রং গাঢ় হয়ে আসবে তারজন্য মিশ্রণটি রং পরিবর্তন হয়ে হালকা থেকে গাঢ় হয়ে যাবে।এবার গ্যাস বন্ধ করে একটি পাত্রে ঢেলে দিন পুরো মিশ্রণটি।
- 5
মিশ্রণটি হালকা ঠান্ডা হয়ে এলে হালকা হাতে আবার কিছুক্ষন মেখে ডো তৈরি করে নিন। এবার ডো টিকে সমান ভাগে করে হাতের সাহায্যে প্রথমে গোল বলের আকারে গড়ে তারপর গোল বল গুলোকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে বানিয়ে নিন।
- 6
এবার প্রতিটি সন্দেশের মাঝখানে আঙুল অথবা ছোট গোল চামচ দিয়ে একটা করে গর্ত করে নিন। এবার সেই গর্তে একফোঁটা করে ম্যাঙ্গো পাল্প দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের ম্যাঙ্গো সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)