ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুট কেক (Christmas Special Dry Fruit Cake Recipe In Bengali)

WEEK8
ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুট কেক (Christmas Special Dry Fruit Cake Recipe In Bengali)
WEEK8
রান্নার নির্দেশ সমূহ
- 1
গ্যাস জ্বালিয়ে একটি পাত্রে ১/২ কাপ জল ফুটতে দিন। জল ফুটে উঠলে একে একে কিশমিশ, ড্রাই ম্যাঙ্গো কুচি, খেজুর কুচি, ড্রাই পাইনাপেল কুচি, ড্রাই প্লাম কুচি, ড্রাই অ্যাপ্রিকট কুচি আর ১/৪ চা চামচ চিনি দিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। এবার ১/২ কাপ অরেঞ্জ জুস দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে একটি ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে ৩০ মিনিট রেখে দিন।
- 2
একটি বাটিতে পরিমাণ মত ময়দা, দারচিনি গুঁড়ো, নুন, জায়ফল গুঁড়ো, আদা গুঁড়ো, বেকিং পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 3
কেক বেক করার পাত্রে পার্চমেন্ট কাগজ মাপ মত কেটে বসিয়ে তার উপর মাখন লাগিয়ে রেখে দিন।
- 4
অন্য একটি বাটিতে পরিমাণ মত মাখন নিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো বিট করে নিন। এবার পরিমাণ মত চিনি অ্যাড করে ভালো করে বিট করে নিন। এরপর একটি করে ডিম অ্যাড করতে থাকুন আর ক্রমাগত বিট করতে থাকুন। সব ডিম গুলো ভালো করে বিট করা হয়ে গেলে ভ্যানিলা এসেন্স অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন।এবার ময়দার মিশ্রণটি আস্তে আস্তে বাটিতে ঢালতে থাকুন আর বাংলা ৪ নাম্বার এর আকারে হাতা দিয়ে ফোল্ড করতে থাকুন ।
- 5
এবার অরেঞ্জ জুসে ভেজানো সমগ্র ড্রাই ফ্রুটস, কাজু বাদাম কুচি, আলমন্ডস কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন।
- 6
বেকিং ট্রেতে এবার মিশ্রণটি ঢেলে ২-৩ বার শক্ত জায়গায় ঠোকা দিয়ে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রণ এর ভিতরের থেকে হাওয়া বেরিয়ে আসবে।
- 7
ওভেন ২৮৫ ডিগ্রি ফারেহাইটে প্রি-হিট করে নিন। এবার বেকিং ট্রে ওভেনে ঢুকিয়ে ১ ঘণ্টা ৩০ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুট কেক।
- 8
ওভেন থেকে কেক বের করে একটি ব্রাশ দিয়ে অল্প পরিমাণ অরেঞ্জ জুস উপর থেকে মাখিয়ে দিন।কেক ঘরের তাপমাত্রায় চলে এলে পরিবেশন করুন।
Made this recipe? Share a Cooksnap!
Let Suparna Sengupta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)