তেরঙা হেল্দি স্যুপ (tiranga heaithy soup recipe in Bengali)

#rpd
ব্যাকগ্রাউন্ডের ছবিটি আমার 7 বছরের ছেলের আকা।জয় হিন্দ।
গেরুয়া-গাজরের স্যুপ
সাদা-ফুলকপির স্যুপ
সবুজ-ক্যাপ্সিকাম মটরসুটির স্যুপ
তেরঙা হেল্দি স্যুপ (tiranga heaithy soup recipe in Bengali)
#rpd
ব্যাকগ্রাউন্ডের ছবিটি আমার 7 বছরের ছেলের আকা।জয় হিন্দ।
গেরুয়া-গাজরের স্যুপ
সাদা-ফুলকপির স্যুপ
সবুজ-ক্যাপ্সিকাম মটরসুটির স্যুপ
রান্নার নির্দেশ সমূহ
- 1
গাজরের স্যুপ:
প্রথমে কড়াইতে হাফ চামচ বাটার গরম করে তাতে অল্প পেয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে গাজর কুচি দিয়ে আবারো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে বেঁটে নিতে হবে - 2
তারপর আবার হাফ চামচ বাটার গরম করে জুলিয়ান করে কাটা রসুন 1চামচ দিয়ে নাড়াচাড়া করে গাজর বাটা দিয়ে নাড়াচাড়া করে পরিমান মত জল দিয়ে ফুটতে দিতে হবে সেই সময় পরিমান মত লবণ,এক চিমটি চিনি,1চামচ টমেটো সস,1চামচ ভিনিগার ও গোলমরিচ গুড়ো দিয়ে ফুটিয়ে ঘন হলে নামিয়ে নিতে হবে
- 3
ফুলকপির স্যুপ:
এরপর আবার কড়াইতে হাফ চামচ বাটার গরম করে অল্প পেয়াজ দিয়ে নাড়াচাড়া করে ফুলকপি কুচি দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে বেঁটে নিতে হবে - 4
আবারো কড়াইতে হাফ চামচ বাটার গরম করে জুলিয়ান করে কাটা রসুন1চামচ নাড়াচাড়া করে ফুলকপি বাটা দিয়ে নাড়াচাড়া করে পরিমান মত জল দিয়ে ফুটতে দিতে হবে সেই সময় 1চামচ ভিনিগার,1চামচ গোলমরিচ গুড়ো,1চিমটি চিনি,পরিমান মত লবণ দিয়ে নাড়াচাড়া করে ঘন হয়ে এলে আস্তে আ স্তে লিকুইড দুধ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে
- 5
ক্যাপ্সিকাম মটরসুটির স্যুপ: প্রথমে কড়াইতে হাফ চামচ বাটার গরম করে অল্প পেয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ক্যাপ্সিকাম কুচি ও মটরশুটি কাচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে বেঁটে নিতে হবে
- 6
এরপর আবার কড়াইতে হাফ চামচ বাটার গরম করে জুলিয়ান করে কাটা রসুন 1চামচ দিয়ে নাড়াচাড়া করে ক্যাপ্সিকাম ও মটরশুটি কাচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে পরিমান মত জল দিয়ে ফুটতে দিতে হবে ফোটার সময় পরিমান মত লবণ,1চিমটি চিনি,1চামচ ভিনিগার,1চামচ টমেটো সস,1চামচ গোলমরিচ গুড়ো দিয়ে ফুটিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে ।
- 7
এরপর 3টি গ্লাসে তিন রঙের স্যুপ ঢেলে ভালো করে সাজিয়ে পরিবেশন করুন তেরঙা হেল্দি স্যুপ ।
জয় হিন্দ।
Made this recipe? Share a Cooksnap!
Let Pinki Chakraborty know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি