মুগ ডালের মুড়িঘন্ট (moong daler muri ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমত মুগ ডাল শুকনো কড়াইতে হালকা লাল করে ভেজে ধুয়ে রাখুন। এরপর রুই মাছের মাথা নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন। আলু গুলো একই রকম করে ভেজে নিন।
- 2
এবার তেল গরম করে গরম মশলা, তেজপাতা ও শুকনো লংকা ফোড়ন দিন। এরপর আদা বাটা, টমেটো কুচি, নুন, হলুদ,জিরে গুঁরো, লংকা গুঁড়ো দিয়ে, ভাল করে কষিয়ে নিন। প্রয়োজন মত অল্প জল দিন যাতে মশলা লেগে না যায়।
- 3
মশলা তেল ছাড়তেই ভেজে রাখা মুগ ডাল দিন ও আলু দিয়ে মশলার সাথে কষে নিন। এরপর ১/২ কাপ গরম জল দিন । আঁচ কম করে রান্না করুন। এই রান্নাতে ডাল পুরোপুরি গলবেনা। অল্প আস্ত থাকবে। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে নাড়ুন। কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলার গুঁরো ছড়িয়ে নামিয়ে নিন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16283076




মন্তব্যগুলি (2)