সুজির পকোড়া (sooji pakoda recipe in Bengali)

#PR
শীতকাল মানে পিকনিক আর এই পিকনিকে বিভিন্ন ধরনের পকোড়া আমরা খেয়ে থাকি। এই সুজির পকোড়াটি বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটি খুব মুচমুচে হয় আর খেতে খুবই সুস্বাদু হয়।
সুজির পকোড়া (sooji pakoda recipe in Bengali)
#PR
শীতকাল মানে পিকনিক আর এই পিকনিকে বিভিন্ন ধরনের পকোড়া আমরা খেয়ে থাকি। এই সুজির পকোড়াটি বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটি খুব মুচমুচে হয় আর খেতে খুবই সুস্বাদু হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি নিয়ে নিতে হবে।।
- 2
এবার ওর মধ্যে আদা রসুন গ্রেট করে দিতে হবে।
- 3
এবার ওর মধ্যে সুজি আর চালের গুঁড়ো দিতে হবে।
- 4
এরপর ওর মধ্যে টক দই নুন গোলমরিচের গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো দিতে হবে।
- 5
এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সব মিশিয়ে নিতে হবে।
- 6
এবার ঢেকে ১০ মিনিট রাখতে হবে সুজিটা ফুলে ওঠা অবধি।
- 7
এবার একটা প্যানের মধ্যে তেল গরম করে ওর মধ্যে হিং সরষে আর কারি পাতা একটু ভেজে নিতে হবে।
- 8
এবার এই ফোড়ন টাওই সুজির ব্যাটারের মধ্যে দিতে হবে।
- 9
এবার সব ভালো করে মিশিয়ে আর একটু জল দিয়ে এর মধ্যে একটু সোডা দিয়ে ব্যাটার টাকে তৈরি করে নিতে হবে।
- 10
এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে পকোড়া ভেজে নিতে হবে।
- 11
ভাজা হয়ে গেলে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল (Fulkopi rui curry recipe in Bengali)
- ব্রোকলি ক্যাপ্সিকাম কাজু কারি (Broccoli Capsicum Kaju Curry,Recipe in Bengali)
- মেথি পেঁয়াজকলি চিলি প্রন কারি(Methi Peyajkoli Chili Prawn Curry, recipe in bengali)
- ছানার বল কারি (chana ball curry recipe in Bengali)
- পেঁয়াজ টমেটো দিয়ে পোস্ত (peyaj tomato posto recipe in Bengali)















মন্তব্যগুলি