পাটালি গুড় দিয়ে হেমকনা পায়েস (gur hemkona payesh recipe in bengali)

পৌষ সংক্রান্তি মানে বিভিন্ন রকমের পিঠে পুলি পায়েসের সম্ভার। এই চালের পায়েসের থেকে একটু আলাদাভাবে কিছু করা যায় তাহলে হেমকনা পায়েস টি বানিয়ে খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আমান্ড বাদাম আর কাজুবাদাম গুলোকে ভিজিয়ে নিতে হবে।
- 2
এবার আমণ্ড বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 3
এবার আতপ চালটাকে ভিজিয়ে বেটে নিতে হবে।
- 4
এবার খোয়াটা কে গ্রেট করে নিতে হবে।
- 5
এবার খোয়ার মধ্যে চালের গুঁড়ো আমান্ড আর কাজু গুঁড়ো গুঁড়ো চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 6
এবার ঘি মাখিয়ে মন্ড মতো তৈরি করে নিতে হবে।
- 7
এবার মণ্ডটা থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।
- 8
এবার দুধটাকে ফুটতে দিতে হবে। ফুটে একটু ঘন হয়ে এলে ওর মধ্যে পাটালি গুড় দিতে হবে।
- 9
এবার ভালো করে ফুটে উঠলে বল গুলোকে ছেড়ে দিতে হবে।
- 10
বল গুলো ভেসে উঠলে ওটাকে নামিয়ে নিতে হবে।
- 11
এবারে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- কসুরি মেথি চিকেন কষা (kasuri methi chicken kosha recipe in Bengali)
- নতুন আলু দিয়ে মটন কষা(notun aloo diye mutton kosha recipe in Bengali)
- লাউ চিংড়ি ঘন্ট (lau chingri ghonto recipe in Bengali)
- ক্ষীরসা পাটিসাপটা পিঠা(patishapta pitha recipe in Bengali)
- মুগ ডাল ও বেগুন মেথি (moong dal o begun methi recipe in Bengali)

মন্তব্যগুলি