নিরামিষ শাহি পনির(Niramish Shahi paneer recipe in bengali)

রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির স্বাদে-গন্ধে অতুলনীয়।
উৎস-ভারত।
নিরামিষ শাহি পনির(Niramish Shahi paneer recipe in bengali)
রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির স্বাদে-গন্ধে অতুলনীয়।
উৎস-ভারত।
রান্নার নির্দেশ সমূহ
- 1
পনির পছন্দ মতো সাইজ করে কেটে নিন। আলুগুলো খুব ছোট করে কেটে ধুয়ে রাখুন। গোটা গরম মসলা ও জয়ত্রী জায়ফল গুঁড়ো করে রাখুন।
- 2
আদা কাঁচালঙ্কা টমেটো কাজু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে পেস্ট করে নিন। এবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তেল গরম হলে আগে আলুর টুকরো গুলো বেশ লালচে করে ভেজে তুলে রাখুন, এবার ওই তেলে তেজপাতা ও লঙ্কা দিয়ে গুঁড়ো করা মসলা দিয়ে ৩০/৪০ সেকেন্ড নাড়াচাড়া করুন।
- 3
৪০ সেকেন্ড পর পেস্ট করা মসলা দিয়ে মিডিয়াম টু হায় ফ্লেমে কষান ৩/৪ মিঃ। ওর মাঝে পরিমাণ মতো নুন দিন। এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও ৩/৪ মিঃ কষান। মসলা কষানোর সময় ভেজে রাখা আলু দিয়ে দিন।মসলা খুব ভালো মতো কষানো হলে বা মসলা থেকে তেল রিলিজ হলে টক দই দিয়ে আরও ২ মিঃ রান্না করুন।
- 4
মসলার ওপরে তেল ভেসে উঠলে র' পনির দিয়ে ১ মিঃ হালকা হাতে কষিয়ে নিয়ে ১ কাপ জল দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে ঢাকাচাপা দিয়ে ৪ /৫ মিঃ রান্না করুন
- 5
৫ মিঃ পর ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে ৪/৫ মিঃ মিডিয়াম টু হায় ফ্লেমে রান্না করে ঢাকা খুলে কসুরি মেথি হাতে করে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে নিয়ে ২/৩ মিঃ ঢাকা দিয়ে মিডিয়াম টু হায় ফ্লেমে রান্না করে নামিয়ে নিলেই রেডি পিঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের নিরামিষ শাহি পনির।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি