সাবু মাখা (Sabu Makha recipe in bengali)

#SSR
শিব চতুর্দশী তিথিতে মহাদেবের মাথায় জল ঢালার পর আমরা অনেকেই এই ভাবে সাবু মাখা ও ফলমূলাদি আহার করে থাকি তার-ই রেসিপি আজ শেয়ার করছি।
সাবু মাখা (Sabu Makha recipe in bengali)
#SSR
শিব চতুর্দশী তিথিতে মহাদেবের মাথায় জল ঢালার পর আমরা অনেকেই এই ভাবে সাবু মাখা ও ফলমূলাদি আহার করে থাকি তার-ই রেসিপি আজ শেয়ার করছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সাবু ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে জল দিয়ে ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখুন। এমন ভাবে জল দেবেন যাতে সাবু ভিজে নরম হয় অথচ জল বেশি না থাকে।। সব ফল ধুয়ে কেটে বা কুচিয়ে নিন। নারকেল ফাটিয়ে কুঁড়ে রাখুন। চিনি সমেত হাতের কাছে সব রেডি করে রাখুন। ৭-৮ ঘন্টা পর সাবু থেকে যেটুকু জল থাকবে সেটুকু জল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিয়ে একে একে সব ফল কুচি নারকেল কোঁড়া চিনি দিন।
- 2
এবার দুধ মন্ডা মিষ্টি দিয়ে সামান্য সন্ধক লবণ দিয়ে সবকিছু সুন্দর করে মেখে নিলেই রেডি সুস্বাদু সাবু মাখা ও শিবরাত্রি ব্রত ভাঙার জন্য সঠিক রেসিপি।
- 3
ফলমূল ভালো করে ধুয়ে সাইজ করে কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নানান মিষ্টান্ন দিয়ে ও সাবু মাখা দিয়ে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি