সবুজ কালোজিরে বান (Sobuj kalojira bun recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
১মে ১টি বোলে হালকা গরম দুধে চিনিটা গলিয়ে নিবেন।এরপর ইষ্ট দিবেন।ইষ্ট দিয়ে ৫মিনিট ঢেকে রাখবেন।৫মিনিট পর ময়দা সবুজকালার লবণ সাদাতেল দিয়ে ভালো করে মেখে ১ঘন্টা ঢেকে রাখবেন।১ঘন্টা পর ডোটি ভালো করে মেখে নিবেন।এরপর রূটির মতো বানিয়ে নিবেন।মাঝখান থেকে রূটিটা চাকু দিয়ে ২টুকরো করে নিবেন।১টুকরোকে লম্বা লম্বা করে ৪টি ভাগে ভাগ করবেন।
- 2
আর১টুকরো নিয়ে চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিবেন সামান্য অংশ ফাকা রাখবেন। লম্বা ১টা অংশ নীচের দিকে রাখবেন আর ১টা অংশ উপরের দিকে উঠাবেন তারপর ১টি করে দড়ির মতো অংশ নিয়ে রূটিটার মধ্যে লাগাবেন।নীচের অংশটা উপরে লাগাবেন।আর উপরের অংশটা নীচে রাখবেন এইভাবে করে নিবেন।এরপর রোলের মতো করে নিবেন।তারপর ডিম আর দুধের ১টা গোলা বানিয়ে নিবেন।
- 3
বানটার উপরে ডিমের গোলা দিয়ে ব্রাশ করে নিবেন।তার উপরে কালোজিরে দিয়ে দিবেন।এরপর ওভেনে ১৮০ডিগ্রীতে বেক করে নিবেন।২০মিনিট পর কালার চলে আসলে বোঝা যাবে যে বানটা হয়ে গেছে।তৈরি হয়ে গেল সবুজ কালোজিরে বান।
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ পালং পানির(Niramish palak paneer recipe in bengali)
- দেশি স্টাইল চিকেন পাস্তা(desi style chicken pasta recipe in bengali)
- নিরামিষ শুক্তো (niramish shukto recipe in bengoli)
- নিরামিষ মোচার ঘন্ট (niramish mochar ghonto recipe in Bengali)
- হট গার্লিক ফ্রায়েড চিকেন(Hot Garlic Fried Chicken Recipe in Bengali)












মন্তব্যগুলি