রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি প্যানে দুধ নিয়ে নিন । দুধ ফুটতে শুরু করলে তাতে ভিনিগার / লেবুর রস মিশিয়ে ভালোমতো নাড়িয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই দুধ কেটে ছানা ভেসে উঠবে। এরপর দুধ থেকে ছানা আলাদা করে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিন।
- 2
এরপর একটি বড় পাত্রে জল, এলাচ এবং চিনি একসঙ্গে বসিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। এখানে তৈরি হবে চিনির সিরা।
- 3
এরপর জল ঝরানো ছানাটাকে একটা প্লেটে নিন এবং ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে ভালো করে একটি মন্ড বানিয়ে নিন ।
- 4
এরপর ওই মন্ড থেকে লেচি কেটে সেটাকে জিলিপির প্যাচের আকার দিন।
- 5
এরপর গরম তেলে ওই জিলিপি ভেজে নিন এবং ৫-৭ মিনিট শিরার রসে ডুবিয়ে রেখে দিন।কিছুক্ষনপর ছানার জিলিপি পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/23997278




মন্তব্যগুলি