মাছের বিরিয়ানি
#বিরিয়ানিরেসিপি এটি হেরিং মাছ দিয়ে তৈরি একটি সহজ সুন্দর বিরিয়ানি। যেকোনো সামুদ্রিক মাছ যেমন কিং ফিস ইন্ডিয়ান সালমান প্রভৃতি দিয়ে রান্না করা যায়।এই বিরিয়ানি টি রায়তার সঙ্গে পরিবেশন করে উপভোগ করা যায়। যে কোন পার্টি তে বা বাড়িতে অতিথি আপ্যায়ন এর ক্ষেত্রেও পরিবেশন করা যেতে পারে

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল ও লেবুর রস মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিন
- 2
কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে উল্টেপাল্টে দু তিন মিনিট ভেজে নিন
- 3
একটি গভীরতা যুক্ত পাত্রে তেল গরম করে তাতে এলাচ লবঙ্গ দারচিনি স্টার এনিস ব্ল্যাক স্টোন ফ্লাওয়ার ফোড়ন দিন
- 4
এবারে প্রথমে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করুন ।তারপর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে দিন
- 5
এবারে শুকনো মসলা গুলো ধনে জীরে হলুদ বিরিয়ানির মসলা দিয়ে ভালো করে তেল বেরোনো পর্যন্ত কষতে থাকুন
- 6
এবারে চালগুলো দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ভাজুন
- 7
3 কাপ জল দিয়ে মিশিয়ে নিন এবং প্রয়োজন মতো নুন দিয়ে দিন
- 8
ঢাকা দিয়ে চাল গুলো আধা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবারে মাছের টুকরোগুলো দিয়ে চালের সঙ্গে মিশিয়ে ঢিমে আঁচে আবার ঢাকা দিয়ে রান্না করুন
- 9
দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। এবারে ঢাকনা তুলে ধনেপাতা কুচি সাজিয়ে রাইতা সহ পরিবেশন করুন
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি