খেঁজুর গুড় দিয়ে নারকেল নাড়ু

#নারকেলদিয়েরান্না নারকেল নাড়ু বাঙালি রন্ধনশিল্পের খুবই লোভনীয় একটি মিষ্টান্ন। চিনি বা গুড় দিয়ে নারকেল নাড়ু তৈরী করা হয়। আমি এখানে খেঁজুর গুড় ব্যবহার করেছি।
খেঁজুর গুড় দিয়ে নারকেল নাড়ু
#নারকেলদিয়েরান্না নারকেল নাড়ু বাঙালি রন্ধনশিল্পের খুবই লোভনীয় একটি মিষ্টান্ন। চিনি বা গুড় দিয়ে নারকেল নাড়ু তৈরী করা হয়। আমি এখানে খেঁজুর গুড় ব্যবহার করেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি ভারী কড়াই গরম করুন, আঁচ কমিয়ে ঢিমে করে এতে ২ কাপ ফ্রেশ নারকেল কোড়া দিন।
- 2
৪-৫ মিনিট বা বাদামী হওয়ার আগে অবধি সমানে নাড়ুন। বাদামী যেন না হয়। এখানে শুকনো খোলায় ভাজা হচ্ছে যাতে নারকেলের জল জল ভাবটা যেন না থাকে, শুকিয়ে যায়।
- 3
এবার এক কাল গুড় দিয়ে ভালোকরে নারকেলের সঙ্গে মেশান।
- 4
নারকেল ও গুড়ের মিশ্রণটি ৬-৭ মিনিট সমানে নাড়ুন। মিশ্রণটি প্রায় পুরু হয়ে আসবে।
- 5
বেশি রাঁধবেন না যাতে নাড়ু শক্ত হয়ে যায়। অল্প তুলে চেখে দেখুন। ঠান্ডা হতে দিন। যদি মিশ্রণ থেকে খুব সহজেই ছোট বল আকৃতি করা যায় তাহলে নাড়ুর মিশ্রণ তৈরী ঠিক হয়েছে।
- 6
আগুন নিভিয়ে, প্যান উপরে রাখুন।
- 7
এতে আধা চা চামচ এলাচ গুঁড়ো দিন।
- 8
ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দিন।
- 9
হাতের তালুতে ঘী মেখে অল্প করে মিশ্রণ নিয়ে নাড়ু বানান।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি